অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির
স্বীকৃত যুদ্ধাপরাধীরা এখনও বাংলাদেশ নামের এ রাষ্ট্রটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারা এখনও ধর্মের নামে মানুষ খুন করছে। ১৯৭২-এর ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবে স্বীকৃত। এ সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা গৃহীত হয়। ধর্মের নামে হত্যা, নির্যাতন ও বৈষম্যের অবসান ঘটানোর জন্য এ সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানুষের সমান অধিকার নিশ্চিতকরণের এ অনন্য দলিল বাঙালি জাতিকে মর্যাদার উচ্চতর আসনে অধিষ্ঠিত করেছে। আমাদের সবার উচিত সেই মৌল চেতনা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়া।
অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল এ আহ্বান জানান। গতকাল শুক্রবার সকালে তিনি বিএমএ খুলনার সভাকক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. শেখ বাহারুল আলম, কাউন্সিলর আলী আকবর টিপু, মহেন্দ্র নাথ সেন, সাংবাদিক শাহ আলম, মোহাম্মদ আলী, প্রদ্যুৎ রুদ্র চৈতী, মঞ্জুরল আলম পান্না, সেলিম বুলবুল, গাজী আজিজুল হক প্রমুখ।
Keywords/








