Home » Archive

Articles in the News Category

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Terrorism, Tribunal, আমাদের সময় »

[8 Sep 2010 | No Comment ]

যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে ই-মেইলে হুমকি দেয়ার ঘটনায় মারুফ রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার নীলফামারীর শেরপুর থানার নতুনবাবু পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহুত কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
মারুফ জানিয়েছে, তিনি দিনাজপুর পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাস। বাসার দোতলায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। ব্যক্তিগত শত্রুতার জের হিসেবে ব্যবসায়িক বন্ধু রাবেয়া ফিস ফিডের মালিক মনিরকে হয়রানি করতেই তিনি রাবেয়া ফিস ফিডের ইমেইল একাউন্ট থেকে হুমকি দিয়েছিলেন। মনিরের ওই একাউন্টটি মারুফ নিজেই খুলে দিয়েছিলেন বলে …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Investigation, News, Terrorism, ইত্তেফাক »

[8 Sep 2010 | No Comment ]

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে হুমকিদাতা এক যুবক অবশেষে গ্রেফতার হয়েছে। ‘যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের চার নেতাকে ঈদের আগে মুক্তি না দিলে দেশের গুরুত্বপূর্ণ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও গুরুত্বপূর্ণ লোকদের ওপরও হামলা চালানো হবে।’ গত ২৫ আগস্ট ই-মেইলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলামকে এ ধরনের হুমকি দিয়েছিল নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া এলাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মারুফ রায়হান। এ ঘটনার পর তোলপাড় শুরু হয় প্রশাসনে। ছড়িয়ে পড়ে আতংক। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানের পর গত …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Daily Star, Dhaka, English, Extremism, News, Terrorism, Tribunal »

[8 Sep 2010 | No Comment ]

Detectives arrested a man yesterday on charge of sending e-mail to the information and communication technology ministry, threatening to blow up important installations of the country and to attack police unless the four top Jamaat leaders are released before the upcoming Eid-ul-Fitr.
Detective Branch (DB) police arrested Maruf Raihan, a civil engineer and a manpower broker, at Natun Babupara in Saidpur upazila of Nilphamari district around 1:00am.
Dhaka Metropolitan Police (DMP) Commissioner AKM Shahidul Hoque disclosed this at a press conference at DB Headquarters …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, Headline, News, Terrorism, ভোরের কাগজ »

[8 Sep 2010 | No Comment ]

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার একটি বাসা থেকে মারুফ নামে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তার প্রতিপÿকে ফাঁসাতে এ কাজ করেছেন বলে পুলিশ প্রমাণ পেয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানায় হুমকি বার্তায় লেখা হয়, ‘আমাদের জাতীয় চার নেতাকে এ ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেয়া হবে এবং আপনাদের …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, International Criminal Court Trials, News, যুগান্তর »

[7 Sep 2010 | Comments Off ]

সিলেটে জামায়াত-শিবিরের সঙ্গে মিশে গেছে হাজারেরও বেশি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের সদস্য। তারা অধিকাংশই শিবিরের রাজনীতির প্রশিক্ষণ নিয়ে হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। হিজবুত নিষিদ্ধ করে দেয়ার পর তারা আবার ছাত্রশিবিরে ফিরেছে। ছাত্রশিবিরে থেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। জামায়াত ও ছাত্রশিবিরও প্রেক্ষাপট বিবেচনায় ‘ঘরের ছেলেদের’ বেলায় অত্যন্ত সহনশীল। হিজবুত জঙ্গি ও ছাত্রশিবির ক্যাডাররা মিলে এখন পরিস্থিতি মোকাবেলায় মরিয়া। শনিবার রাতে হিজবুত রাষ্ট্র প্রতিষ্ঠার আলাদা সংবিধানসহ সিলেটে আটক হিজবুত জঙ্গি আলী আহমদ ও এর আগে গ্রেফতার জুম্মান চৌধুরী এবং মেহেদী হাসান পুলিশি জিজ্ঞাসাবাদে ও রিমান্ডে এমন তথ্য দিয়েছে। গ্রেফতারকৃত আলী কানাইঘাট …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, News, Prosecution, War Crime, War Criminal, আমাদের সময় »

[7 Sep 2010 | No Comment ]

মেলবোর্ন থেকে : বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ওসমান বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করেছে, এই সরকারই যুদ্ধাপরাধীদের বিচার করবে। এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ ছাড়া আর কারো পক্ষেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয়। ব্যক্তিগত সফরে অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
৪ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইয়াফেস ওসমান বলেন, সরকার দুর্নীতিকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ উৎকর্ষ সাধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সভাটির সমন্বয় …

Arrest, Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, আমাদের সময় »

[7 Sep 2010 | No Comment ]

রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকা থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে আরাফাত হোসেন নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায়। বাবার নাম কামালউদ্দিন। আরাফাতকে বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরাফাত গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Judiciary, News, Terrorism, ভোরের কাগজ »

[7 Sep 2010 | No Comment ]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহসহ চারটি মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীসহ ১৬ জেএমবি সদস্যকে গতকাল সোমবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তবে সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আদালত সূত্র জানিয়েছেন, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যা প্রচেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গোপন বৈঠকের ঘটনায় মামলা, বানিয়ারচর গীর্জায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক মামলায় …

Bangladesh, Bengali, Dhaka, News, Propaganda, সংগ্রাম »

[6 Sep 2010 | Comments Off ]

0গণহত্যার সাথে রাজনৈতিক গ্রুপকে সম্পৃক্ত করার সুযোগ নেই0
সংগ্রাম রিপোর্ট : বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের ছেড়ে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদেরই বিচারের মুখোমুখি করা হচ্ছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইড বা গণহত্যার সাথে রাজনৈতিক গ্রুপকে সম্পৃক্ত করা হয়নি। এর দ্বারা কোন রাজনৈতিক শত্রুকে ঘায়েল করা যাবে না। আর বাংলাদেশে এর সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ত করে একটি প্রশ্নবিদ্ধ বিচারের আয়োজন করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কেবল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করলে বাংলাদেশকে সমর্থন দিবে, যাতে জননন্দিত একটি বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
সাপ্তাহিক …

Bangladesh, Bengali, Dhaka, International Criminal Court Trials, News, সংগ্রাম »

[6 Sep 2010 | Comments Off ]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর আতাউর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী জামায়াতের আমীর, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের সকল নেতাকর্মীকে আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই মুক্তি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Dhaka, News, Tribunal, War Crime, War Criminal, আমাদের সময় »

[4 Sep 2010 | No Comment ]

ওয়ান ইলেভেনের পর থেকেই খালেদা জিয়ার সঙ্গে সেনাবাহিনীর বন্ধুত্বে টানাপড়েন দেখা দেয়। ২৭ আগস্ট তাদের ইফতার পার্টিতে যোগ না দেয়ার মধ্যদিয়ে ৪০ বছরের এক মধুর সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘটল। আজকের বাংলাদেশ সেনাবাহিনী পুরোপুরিভাবে ‘মেইড ইন বাংলাদেশ’। পাকিস্তান আমলে কমিশনপ্রাপ্ত সর্বশেষ অফিসারটিও অবসরে চলে গেছে। এ বাহিনীটি এখন দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ইউএন পিস মিশনের পেশাদারিত্বের ওপর প্রতিষ্ঠিত। সেনাবাহিনীর সদস্যরা মাত্র ১ বছরে ৮ কোটি ১০ লক্ষ ভোটারের ছবিসংবলিত ভোটার তালিকা প্রস্তুত করে বাংলাদেশের গণতন্ত্রকে এমনভাবে এগিয়ে নিয়ে গেছে, এককভাবে যে কৃতিত্ব আর কেউ দাবি করতে পারবে না। তারা পাকিস্তানি ধ্যান-ধারণা …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Investigation, News, War Crime, War Criminal, আমাদের সময় »

[4 Sep 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত চলাকালে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীর গ্রেপ্তার ও দ্রুত বিচার সমকালীন প্রসঙ্গ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রথমে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং দ্রুত অভিযোগকৃত যুদ্ধাপরাধীদের তদন্ত কাজশেষে বিচার শুরু হবে। সরকারের চলতি মেয়াদেই বিচারকাজ শেষ হবে বলে তিনি জানান। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, গোলাম আযমকে গ্রেপ্তার দেশের বর্তমান আইনই যথেষ্ট। তারেক-কোকোর প্যারোল বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। তিন সপ্তাহের বেশি …