Articles in the কালের কন্ঠ Category
Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Criminal Court Trials, Report, কালের কন্ঠ »
নিষিদ্ধ হলে জামায়াতে ইসলামী বিকল্প কোনো রাজনৈতিক দল গঠন করবে না। অন্য কোনো দলের ছায়াতলেও আশ্রয় নেবে না। সমাজসেবা ও ধর্মীয় কার্যক্রমের আবরণে দলের নেতা-কর্মীরা সংগঠিত থেকে গোপনে রাজনৈতিক তৎপরতা চালাবে।
দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানাতে অস্বীকৃতি জানালেও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, জামায়াতে ইসলামী নাম পাল্টে নতুন দল না করার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত একরকম চূড়ান্ত।
ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ও দলের সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ কালের কণ্ঠকে বলেন, ‘জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীই। বিকল্প দল আবার কী?’
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম স্পষ্ট করেই বলেন, ‘আমরা …
Conspiracy, Dhaka, International Criminal Court Trials, News, Politics, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম ব্যাহত করতে বিশেষ গোপন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জামায়াত ইসলামী। এ লক্ষ্যে ‘বেসরকারি পর্যায়ের যুদ্ধাপরাধ অনুসন্ধান কমিটি’ ব্যানারে একটি কমিটি গঠনের পাশাপাশি ১১ দফার কর্মপরিকল্পনা সাজিয়ে কাজও শুরু করেছে তারা। মুুক্তিযুদ্ধে জোরালো ভূমিকা রেখেছিলেন কিন্তু এখন মহাজোট সরকারের সঙ্গে সম্পর্ক ভালো নয়, এরকম কয়েকজন ডাকসাইটে রাজনৈতিক নেতাকে ব্যানারে ভেড়ানোর চেষ্টা তাদের অন্যতম লক্ষ্য। এসব নেতার একটি তালিকা তৈরি করে তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
বুধবার গ্রেপ্তার অভিযানের সময় জামায়াত মহানগর আমির রফিকুল ইসলামের কাছ থেকে এ-সংক্রান্ত কাগজপত্র জব্দ করেছে পুলিশ। জামায়াতের এই নেতা নেপথ্যে …
Arrest, Bengali, Dhaka, Investigation, News, কালের কন্ঠ »
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খানকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরের ১০ নম্বর ব্লকের ৯ নম্বর সড়কের নিজ বাসা থেকে পুলিশ তাঁকে নিয়ে যায়। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মগবাজারের বাসায় গতকাল দুপুরে গোয়েন্দারা গেলেও তাঁকে আটক করেনি।
পুলিশের মিরপুর জোনের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ কালের কণ্ঠকে জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা গ্রেপ্তার অভিযানে সহযোগিতা করেছেন। গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যে ডিবি পুলিশ রফিকুল ইসলামকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়।
মিরপুর থানার ওসি ওয়াজেদ মিয়া জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগসহ বিভিন্ন থানায় পুলিশের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Judiciary, Law, News, Tribunal, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যারা গণহত্যা করেছে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের ক্ষেত্রে মানবাধিকার ও সংবিধানের মৌলিক অধিকার প্রযোজ্য কি না- এ প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দুই জামায়াত নেতার করা রিটের শুনানিকালে গতকাল মঙ্গলবার এ প্রশ্ন করে আদালত বলেন, ‘মনে রাখতে হবে, এটা আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ।’ আদালত আরো বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ কয়েকটি সুনির্দিষ্ট অপরাধের বিচারের জন্য সংবিধানে মৌলিক মানবাধিকার স্থগিতের কথা বলা হয়েছে। যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের জন্য এ আইন। এটা সাধারণ নাগরিকের জন্য প্রযোজ্য নয়।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Constitutional Issues, Dhaka, Due Process & Trial Standards, Law, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ৩৭ বছর আগে ১৯৭৩ সালে করা সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। একই সঙ্গে গত বছর করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে ট্রাইব্যুনাল গঠনসহ আইনের সাতটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
এ ছাড়া ট্রাইব্যুনাল আইনের আওতায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে প্রথম মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, History, Religion, কালের কন্ঠ »
…শান্তিচুক্তির প্রেক্ষাপটে তৎকালীন একদল মুসলমান ইসলামী খেলাফতকে একটি রাজনৈতিক বুনিয়াদ হিসেবে দাঁড় করান। তাঁরা যুক্তি দেন, বর্তমান মুসলমানরা নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। আমাদের তাই ফিরে যেতে হবে আল সালাফা বা পূর্বপুরুষদের আমলের শুদ্ধ ইসলামে এবং এর নেতৃত্ব দেবেন খলিফা। এই কার্যক্রমের তাঁরা নাম দেন সালাফিয়া, যার কালক্রমে নাম হয়ে যায় মৌলবাদী।…
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, War Crime, War Criminal, কালের কন্ঠ »
রিমান্ডে নেতাদের দেওয়া তথ্য
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। নাশকতার পরিকল্পনার মধ্যে আছে মহাসড়ক অবরোধ করে হাজার পাঁচেক গাড়ির চাবি কেড়ে নিয়ে এবং রেললাইনের স্লিপার তুলে ফেলে অন্তত এক মাসের জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও অন্যান্য স্থানের যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়া। এ জন্য অস্ত্র, বোমা ও বিস্ফোরক সংগ্রহ করেছেন শিবিরের নেতা-কর্মীরা। গত এক সপ্তাহে ঢাকা-রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা শিবির নেতা-কর্মীরা জিজ্ঞাসাবাদে এ রকম তথ্য দিয়েছেন বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Terrorism, কালের কন্ঠ »
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের রথেরবাজার (পশ্চিমপাড়া) গ্রামের হাজি ময়েন উদ্দিনের বাড়ি থেকে পুলিশ গতকাল শনিবার সকালে জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৪ ক্যাডারকে গ্রেপ্তার করেছে। জঙ্গিদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তারা সংগঠনের নতুন সদস্য সংগ্রহ এবং জঙ্গি তৎপরতা জোরদার করার জন্য ওই বাড়ির একটি ঘরে গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়েছে। আজ রবিবার তাদের আদালতে হাজির করা হবে।…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি উৎখাত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জনগণ বর্তমান সরকারকে ম্যান্ডেট দিয়েছে।’…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Mobilisation, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সহযোগিতা করতে দেশের আলেম ও কাজিদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। গতকাল শনিবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘দেশে প্রায় তিন লাখ মসজিদ রয়েছে। সেখানে আপনারা আলেম ও কাজি যাঁরা সমাজে নেতৃত্ব দেন, তাঁরা একাত্তরের ঘাতকদের বিচারের বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়ে দেশের সাধারণ মানুষকে উদ্বুব্ধ করবেন।’
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Mobilisation, News, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মুক্তাঙ্গনে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর গণসংগীত পরিবেশনা। ছবি : কালের কণ্ঠ
নিজস্ব প্রতিবেদক
// //
অবিলম্বে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার এবং বিচারকাজ ত্বরান্বিত করার দাবিতে সংস্কৃতিকর্মী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সারা দেশে উদীচীর জেলা ও থানা শাখায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম, উদীচীর সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, উদীচীর সদস্য শিল্পী আনোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, সম্মিলিত সাংস্কৃতিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Mobilisation, News, Politics, কালের কন্ঠ »
বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, দেশে গণতান্ত্রিক সংবিধানের পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। সংবিধান সম্মত শাসনব্যবস্থা কায়েম করতে হলে সরকারকে জনগণের কথা শুনতে হবে। অন্যথায় জনগণই প্রমাণ করবে তারা সব ক্ষমতার উৎস।
গতকাল শনিবার চট্টগ্রামে এক কর্মশালায় ড. কামাল হোসেন এ কথা বলেন। ‘সিটি গভর্নেন্স এবং বেসরকারি খাতের উন্নয়ন’ শীর্ষক ওই অ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল আরো বলেন, ‘সংসদ সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। আর সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। …
