Articles in the Freedom Fighter Category
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, Genocide, History, Justice, Law, Mobilisation, News, Tribunal, War Crime, প্রথম আলো »
মুক্তিযুদ্ধ জাদুঘর গ্যালারির দেয়ালে বঙ্গবন্ধুর বিভিন্ন আলোকচিত্র। সামনে বসে আছেন সাতজন বীরাঙ্গনা। এই বীর কন্যারা হলেন সূর্য বেগম, রাজুবালা, নূরজাহান বেগম, আছিয়া বেগম, জোসনা বানু, মাহেলা বেগম ও রাহেলা বেগম। তাঁদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাঁদের মধ্য থেকে একজন প্রশ্ন তোলেন, যুদ্ধাপরাধীদের বিচার কবে হবে? কান্নাজড়িত কণ্ঠে তিনি জীবনের সবচেয়ে দুঃসহ দিনটির কথা বলেন। বললেন, সব কষ্ট ভুলতে পারতাম, যদি বেঁচে থাকতে দেখে যেতে পারতাম এ দেশে রাজাকারদের বিচার হয়েছে।
মুক্তিযোদ্ধা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এ বছর নাট্য-আন্দোলনে বিশেষ অবদান রাখায় একুশে পদকে ভূষিত হন। পদকপ্রাপ্তি উপলক্ষে দেওয়া …
Bengali, Dhaka, Freedom Fighter, News, যুগান্তর »
নানা অনিয়ম আর দুর্নীতি শেকড় গেড়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতির কারণে এখানে প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারছেন না। আবার অনেক অমুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে অনায়াসে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে এসব অনিয়ম হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা বলছেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও আজ পর্যন্ত দেশে মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা নেই। বিভিন্ন সরকারের সময় সুযোগ-সুবিধা দেয়ার জন্য অর্থের বিনিময়ে এমন কিছু নাম তালিকাভুক্ত করা হয়েছে যারা কখনও মুক্তিযুদ্ধে অংশই নেয়নি। এর ফলে মুক্তিযোদ্ধাদের তালিকা আজ বিতর্কিত। জানা গেছে, কিছু দিন ধরে মুক্তিযুদ্ধবিষয়ক …
Article, Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, Memorial, Mobilisation, প্রথম আলো »
মুক্তিযুদ্ধের চেতনার জন্য খুব প্রতিকূল একটি সময়ে এ দেশের সবচেয়ে গৌরবের সময়টিকে চিরদিনের জন্য ধরে রাখতে উদ্যোগী হয়েছিল একদল স্বাপ্নিক। তাঁদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল মুক্তিযুদ্ধ জাদুঘর। এই কয়জন বিশিষ্ট ব্যক্তির শুভ উদ্যোগে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়েছিলেন বিভিন্ন স্তরের মানুষ।
প্রায় দেড় দশকের সফল পথ চলার পর মুক্তিযুদ্ধ জাদুঘর হাতে নিয়েছে আরেকটি বড় কাজ। প্রতিষ্ঠানটি এখন তার নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ জন্য দরকার বেশ বড় অঙ্কের অর্থ। জাদুঘর কর্তৃপক্ষ চাইছে শুরুর মতো এই মহতি উদ্যোগেও সব স্তরের মানুষের অবদান থাকুক।
মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ সহযোগিতার জন্য অনুদানের কয়েকটি ব্যবস্থা রেখেছে। ১০ হাজার …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, India, Memorial, News, Staff Report, প্রথম আলো »
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ত্রিপুরায় একটি স্মৃতিস্তম্ভ ও একটি পার্ক নির্মাণ করবে ভারত সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ত্রিপুরা সফরকালে এই স্মৃতিস্তম্ভ ও পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে কথা রয়েছে।
ত্রিপুরার বাণিজ্য ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানান, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ছত্তখোলায় এই স্মৃতিস্তম্ভ ও ‘মুক্তিযোদ্ধা পার্ক’ নির্মাণ করা হবে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে স্মৃতিস্তম্ভ ও পার্ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৩০ লাখ রুপি। স্মৃতিস্তম্ভ ও পার্কের পাশাপাশি ত্রিপুরায় একটি জাদুঘরও নির্মাণ করা হবে। এতে …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Freedom Fighter, History, Investigation, Justice, Law, Leadership, News, Politics, Tribunal, War Crime, War Criminal, প্রথম আলো »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের দল পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত গত বুধবার থেকে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার পাড়েরহাট বন্দরে রাজলক্ষ্মী পাইলট হাইস্কুলে বসে তদন্ত দল মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের সাক্ষ্য নেয়। মাহাবুবুর রহমান জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা একটি হত্যা মামলার বাদী।
তদন্ত দলে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন, দুই পরিদর্শক ওবায়েদুল্লাহ ও নুর হোসেন।
তদন্ত দলের প্রধান হেলাল উদ্দিন জানান, তদন্ত দল তাদের নিজস্ব প্রক্রিয়ায় কাজ করে যাবে। সে ক্ষেত্রে তাঁরা প্রয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। এক প্রশ্নের জবাবে তিনি …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, News, প্রথম আলো »
জনপ্রিয় লেখক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাংলাদেশ নিয়ে যদি একটি মাত্র বাক্য লিখতে হয়, তাহলে বঙ্গবন্ধুর নাম ছাড়া লেখা সম্ভব না। ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত সামান্য ত্রুটিবিচ্যুতি থাকতে পারে, তা নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যা বাঙালি জাতি কল্পনাও করতে পারেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নিজেদের অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, Politics, Report, প্রথম আলো »
‘একাত্তরে জীবন বাজি রাইখ্যা আমি কাগো লাইগা যুদ্ধ করছিলাম, কেন যুদ্ধ থেইক্যা ফিইরা আইস্যা আমার মা-বইনরে দ্যাখতে পারলাম না, আর কিল্লাইগ্যা বা আইজ একটা সার্টিফিকেট পাইতে এত ভোগান্তি পোহাইতাছি—এসব প্রশ্নের কোনো উত্তর আছে? আমাগো দুঃখের কথা শুইন্যা, লেইখ্যা লাভ কী? আমাগো লাইগ্যা এহন আর কারও মন কান্দে না।’—ছলছল চোখে প্রথম আলোর কাছে এসব কথা বলছিলেন পটুয়াখালী থেকে আসা মুক্তিযোদ্ধা তাজামুল ইসলাম।
৯০ বছর বয়সী এই মানুষটি এখন ঠিকমতো হাঁটতে পারেন না, চোখেও ভালো দেখেন না। তার পরও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে শুধু একটা সার্টিফিকেট চান। তাঁর দাবি, যুদ্ধ করার সময়ও …
Bangladesh, Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, Evidence, Freedom Fighter, History, Memorial, News »
Prime Minister Sheikh Hasina has lauded the role of the Liberation War Museum in projecting the correct history of the heroic war of the Bangalee nation and protecting the history from distortion.
Hasina expressed the view while receiving cheques from the Bankers Association of Bangladesh in aid of the Liberation War Museum at her office in the city yesterday. Thirty-three commercial banks, including four state-owned banks, donated more than Tk 24 crore to the Liberation War Museum for conducting its activities including research on the War of Liberation, PM’s Press Secretary Abul Kalam Azad said.
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, Justice, Leadership, News, Politics, Tribunal, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন-উত্তর এই প্রতিনিধি সভায় অংশ নেন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা ও থানা কমিটির নির্বাচিত প্রতিনিধিরা। এতে বক্তব্য দেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিটের কমান্ডার সফিউল আহমেদ, …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
রংপুর বিভাগের উন্নয়ন কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় জামায়াত নেতাদের আমন্ত্রণ জানিয়ে সামনের সারিতে আসন সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের আসন নির্দিষ্ট না থাকার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ ওই সভা বর্জন করেছে। গতকাল সোমবার রংপুর টাউন হলে পৌর পরিষদের আয়োজনে সভায় বিভাগীয় কমিশনারকে সংবর্ধনা দেওয়া হয়।
বিভিন্ন সূত্র জানায়, রংপুর বিভাগের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে পেশাজীবী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে পৌর পরিষদ। মুক্তিযোদ্ধারা আমন্ত্রণ পেয়ে সভায় যোগ দিতে সকাল সাড়ে ১০টায় টাউন হলে যান। অনুষ্ঠানে সামনের সারিতে জেলা জামায়াতের আমির মাহবুবার রহমানসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বসেছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কোনো আসন নির্দিষ্ট …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, War Criminal, প্রথম আলো »
কুমিল্লায় স্বাধীনতাবিরোধী আলবদর, আলশামস ও শান্তিবাহিনীর সদস্যদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা শাখা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্বাধীনতাবিরোধীদের হাতে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আগামী সাত দিনের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
সিলেটে বিভাগীয় মুক্তিযোদ্ধা মহাসমাবেশে ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে বলেছেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করুন—সরকারের এ উদ্যোগে মুক্তিযোদ্ধারা সহযোগী হয়ে থাকবে।’ গতকাল বৃহস্পতিবার সিলেট নগরের রিকাবীবাজারে সিলেট মিলনায়তনে এ মহাসমাবেশ হয়। সিলেট বিভাগের সব জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন।
মহাসমাবেশে সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীরপ্রতীক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সংগঠিত করার প্রয়াস চালাচ্ছি। বাধা এলে মুক্তিযোদ্ধারা এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।’ নিজামী-মুজাহিদ-সাঈদী-কামারুজ্জামান-কাদের মোল্লাকে গ্রেপ্তার করায় …
