Home » Archive

Articles in the Leadership Category

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, Law, Leadership, Mobilisation, News, Politics, Tribunal, War Crime, War Criminal, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা প্রথম সারির যুদ্ধাপরাধীর বিচার দ্রুত করতে চাই। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় তাদের বিচার সমাপ্ত করা হবে। পর্যায়ক্রমে অন্যদেরও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। এক দিনেই সবাইকে খুঁজে বের করে আনা সম্ভব নয়। তবে এখন যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই চিহ্নিত যুদ্ধাপরাধী।’
আজ বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা আয়োজিত দারিদ্র্য-বিমোচন প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে হাত দিয়ে আমরা এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে আছি, যা …

Bangladesh, Bengali, Dhaka, Leadership, News, Politics, Terrorism, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

জঙ্গিদের পৃষ্ঠপোষক বলে চিহ্নিত রাজনীতিবিদদের ওপর কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-বিষয়ক এক বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা যাতে আর কোনোভাবে সুযোগ নিতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় যারা মাঠে নামবে, তাদের দৌড়ের ওপর রাখতে হবে।’
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, নগর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহমদসহ র‌্যব, কোস্টগার্ড, বিডিআরের প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Justice, Leadership, News, Politics, প্রথম আলো »

[31 Aug 2010 | No Comment ]

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব উল ইসলামের আদালতে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ সাত আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়।
আদালত সূত্র জানায়, গতকাল সাক্ষ্য দেন দিরাই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মজিদ চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) শ্রীদাস দত্ত। এ নিয়ে মোট ৬৩ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের …

Bangladesh, Bengali, Dhaka, Leadership, News, Politics, Propaganda, প্রথম আলো »

[28 Aug 2010 | No Comment ]

‘নির্বাচনের পর এ সরকারকে আমরাই প্রথম সমর্থন দিয়েছিলাম। জুলুম-নির্যাতন বন্ধ করুন। তাহলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন। আমরাই সমর্থন দেব। জনগণের জন্য কাজ না করলে, আমরা না চাইলেও জনগণ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ শনিবার সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন। জামায়াতের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে মনে হয়, তারা নিজেদের মাথায় নিজেরাই আঘাত করছে। তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চায় না। আমরা সব …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, Religion, War Crime, War Criminal, প্রথম আলো »

[26 Aug 2010 | No Comment ]

গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীর নীতিনির্ধারণী বা বড় সিদ্ধান্তগুলো দলের সর্বোচ্চ পর্ষদ রুকন সম্মেলনে অনুমোদন নিতে হয়। কিন্তু চার বছর ধরে সংগঠনটির কোনো রুকন (আনুষ্ঠানিক সদস্য) সম্মেলন হয়নি।
এমনকি পাঁচজন শীর্ষস্থানীয় নেতার গ্রেপ্তারের পর গত জুলাইয়ে নির্ধারিত মজলিসে শুরার সম্মেলনও করতে পারেনি দলটি।
দলীয় সূত্র জানায়, গত মাসের শেষের দিকে জামায়াতের ৫১ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত মজলিসে শুরার অধিবেশন করা হবে না। এ সময়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সব সিদ্ধান্ত নেবে।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, জানতে চাইলে কর্মপরিষদের সদস্য আবদুল হালিম প্রথম আলোকে বলেন, দলের পাঁচ নেতা কারাগারে, অনেক জেলার …

Bail, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[24 Aug 2010 | No Comment ]

পৃথক ছয় মামলায় আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেওয়া, ধর্মীয় অনভূতিতে আঘাত দেওয়া এবং পোশাকশ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ছয়টি মামলা করা হয়েছিল।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ফজলুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রফিকুলের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Tribunal, War Crime, প্রথম আলো »

[24 Aug 2010 | No Comment ]

বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (এরশাদ) ভাইস চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুকেই আমরা জাতির পিতা হিসেবে মেনে নিয়েছি।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান সুস্পষ্ট। দলটি যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমাদের অবস্থান মৌলবাদীদের বিরুদ্ধে।’ গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে আগামী দুই বছরের জন্য জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আবু জাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে আকরাম আলী শাহিনকে মনোনীত করা হয়েছে।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[23 Aug 2010 | No Comment ]

রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। আজ সোমবার রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এই ইফতারে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। জামায়াতের সাবেক আমির গোলাম আযমও ইফতারে যোগ দেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচ নেতার মুক্তির কামনায় দোয়া করেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। এর আগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, Propaganda, War Crime, War Criminal, প্রথম আলো »

[20 Aug 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, কেউ ভালো কাজ করলে বলা হয়, সে জঙ্গি হয়েছে, মৌলবাদী হয়েছে, রাজাকার হয়েছে, স্বাধীনতাবিরোধী হয়েছে। তাই গালাগালির ভয়ে অনেকেই কিছু করে না।
আজ শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মকবুল আহমাদ বলেন, তিনটি কারণে মানুষ ভালো কাজ করে না। এগুলো হলো—লোকভয়, রাজভয় ও মৃত্যুভয়। তিনি এসব ভয় না পেতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
দলের নেতা-কর্মীদের প্রতি মকবুল আহমাদ বলেন, ‘আপনারা কোনো ভয় পাবেন না। আল্লাহ এই কঠিন সময়ে পথ খুলে দেবে।’ তিনি জামায়াতের …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Freedom Fighter, History, Investigation, Justice, Law, Leadership, News, Politics, Tribunal, War Crime, War Criminal, প্রথম আলো »

[20 Aug 2010 | No Comment ]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের দল পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত গত বুধবার থেকে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার পাড়েরহাট বন্দরে রাজলক্ষ্মী পাইলট হাইস্কুলে বসে তদন্ত দল মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের সাক্ষ্য নেয়। মাহাবুবুর রহমান জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা একটি হত্যা মামলার বাদী।
তদন্ত দলে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন, দুই পরিদর্শক ওবায়েদুল্লাহ ও নুর হোসেন।
তদন্ত দলের প্রধান হেলাল উদ্দিন জানান, তদন্ত দল তাদের নিজস্ব প্রক্রিয়ায় কাজ করে যাবে। সে ক্ষেত্রে তাঁরা প্রয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। এক প্রশ্নের জবাবে তিনি …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, Justice, Law, Leadership, News, Politics, Propaganda, Tribunal, War Crime, War Criminal, প্রথম আলো »

[20 Aug 2010 | No Comment ]

‘পৃথিবীতে হাতেগোনা প্রথিতযশা দু-একজন রাজনীতিবিদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তাঁকে (বঙ্গবন্ধু) শ্রদ্ধা করি এবং করব।’
‘শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে তিনি কিছু করবেন না। কিন্তু পরে করেছেন। এ জন্যই তিনি ক্ষমতায় থাকতে পারেননি।’
প্রথম বক্তব্যটি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর। গত ১৬ জুন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ বক্তব্য দেন তিনি। দ্বিতীয় বক্তব্যটি নিজামী গ্রেপ্তার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের। ৫ আগস্ট এক আলোচনা সভায় তিনি শেখ মুজিবুর রহমানের এ সমালোচনা করেন।
গত তত্ত্বাবধায়ক …

Bangladesh, Bengali, Dhaka, History, Leadership, Memorial, News, Politics, War Criminal, প্রথম আলো »

[19 Aug 2010 | No Comment ]

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে স্বাধীনতাবিরোধী মহলের সাহায্য-সহযোগিতা কখনোই নেওয়া হবে না। জাদুঘর কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ শুক্রবার জাদুঘরের ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন জাদুঘরের কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, ১১ আগস্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেব ওই অনুষ্ঠানে বিতর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি ও চেক হস্তান্তরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটে। এর ফলে জাদুঘরের অনেক শুভানুধ্যায়ী ও মুক্তিযুদ্ধের সপক্ষের মহলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় …