Posting Tutorial
নতুন পোস্ট যোগ করার পাশাপাশি মিডিয়া আর্কাইভ এর পুরনো ফোরাম ভিত্তিক প্লাটফর্ম থেকে সব পোস্ট নতুন ব্লগভিত্তিক প্লাটফর্মে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার জন্য নতুন ব্যবহারকারীদের যা যা জানা প্রয়োজন তাই নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে:
১। নতুন ওয়ার্ডপ্রেস ভিত্তিক প্লাটফর্মে রেজিস্ট্রেশন:
মিডিয়া আর্কাইভ এর মূল পাতার ডানে নিচের দিকে দুটো সাইডবার আছে। বাম সাইডবারে ক্যাটাগরিগুলো সাজানো আছে। আর ডান সাইডবারেই “Login panel” এর মধ্যে আছে রেজিস্ট্রেশনের অপশন। এখান থেকে “Register” অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন পাতাটি চলে আসবে। এই পাতার বক্স দুটোতে আপনার কাঙ্ক্ষিত ইউজার নেইম এবং মেইল অ্যাড্রেস লিখে “Register” বাটনে ক্লিক করুন। আপনার মেইল অ্যাকাউন্টে ইউজার নেই এবং পাসওয়ার্ড সংক্রান্ত তথ্যগুলো পৌঁছে যাবে। মেইলে উল্লেখিত ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
নিচের ছবিতে সব নির্দেশনা দেয়া আছে:
নিচের ২ নং থেকে ১১ নং পর্যন্ত যে পয়েন্টগুলো বলা আছে সেগুলো এডিটিং পৃষ্ঠার কোথায় খুঁজে পাবেন সেটাই উপরের ছবিতে দেখানো হয়েছে। নির্দেশিত অংশগুলো লাল কালিতে চিহ্নিত এবং সাথে পয়েন্ট নং লেখা আছে। এই পয়েন্ট অনুযায়ীই নিচের টিউটোরিয়ালটি লেখা হয়েছে। এখানে ছোট দেখা গেলে, ক্লিক করুন, বড় হয়ে আসবে।
২। ওয়ার্ডপ্রেসে নতুন পোস্ট সংযোজনের উপায়:
লগইন করার পর একইভাবে নিচের দিকের ডান সাইডবারে গেলে “Login panel” এই “Site Admin” নামে একটি অপশন পাবেন। এতে ক্লিক করলেই চলে যাবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের একেবারে বামে একটি সাইডবার আছে। বারের একেবারে উপরের দিকেই “Posts” নামক বাটনের পাশে নির্দেশিত তীর চিহ্নে ক্লিক করলে আরও ৪ টি অপশন বেরিয়ে আসবে। এর মধ্যে দ্বিতীয় অপশনটিই হচ্ছে “Add New”। এই অপশনে ক্লিক করলেই চলে যাবেন নতুন পোস্ট যোগ করার পাতাটিতে, অর্থাৎ এডিটিং পাতায়।
৩। পুরনো ফোরামভিত্তিক সাইট থেকে এখানে পোস্ট স্থানান্তর:
এর কোন ডিফল্ট পদ্ধতি নেই। হাতে কলমে আপনাকেই কাজটি করতে হবে। যে লেখাটি আনতে চান, ফোরামভিত্তিক প্লাটফর্মে গিয়ে সেই লেখাটি ওপেন করুন। ওয়ার্ডপ্রেসের এডিটিং পৃষ্ঠায় দুটো অপশন আছে, Visual এবং HTML। HTML এ ক্লিক করলে যে এডিট বক্স আসবে সেখানে পুরনো লেখাটা পেস্ট করুন। আপনার পোস্টের বডি যোগ করার কাজ হয়ে গেল। এরপর কয়েকটি বিষয়ে সেট করতে হবে, Publish আইকনে ক্লিক করার আগে:
৪। শিরোনাম:
হেডিং এর জন্য বরাদ্দ স্থানটিতে শিরোনাম দিন। পত্রিকায় যে শিরোনাম ছিল সেটাই দেবেন।
৫। পোস্টের পাবলিশিং তারিখ পরিবর্তন:
মূল পোস্টের মধ্যে কত তারিখের পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা লেখার দরকার নেই। (তবে দিয়ে রাখা ভালো। কারণ বাই চান্স যদি আপনি পোস্ট পাবলিশের তারিখ সেট করতে ভুলে যান তাহলে পরবর্তীতে এই তারিখ দেখে পোস্ট পাবলিশের তারিখ পরিবর্তন করে নেয়া যাবে।) আপনি যে তারিখে পোস্ট করছেন সেটাই পত্রিকায় প্রকাশের তারিখ হিসেবে বিবেচিত হবে। কিন্তু আপনি তো পুরনো লেখা যোগ করছেন। পুরনো লেখাগুলো তাই পুরনো তারিখ দিয়েই পাবলিশ করতে হবে। পাবলিশিং এর তারিখ পরিবর্তনের একটা উপায় আছে। এডিটিং পৃষ্ঠার ডানে উপরের কোণায় Publish নামে যে টুলবক্সটি দেখতে পাচ্ছেন সেখানেই “Publish immediately Edit” নামে একটা লেখা সবার নজরে আসার কথা। এই লেখার “Edit” অংশে ক্লিক করলেই বুঝতে পারবেন কিভাবে তারিখ পরিবর্তন করতে হবে। এখান থেকে তারিখ ইচ্ছা মত পরিবর্তন করে Ok বাটনে ক্লিক করুন। এরপর পাবলিশ করলে সেটা আপনার সিলেক্ট করা তারিখেই পাবলিশ হবে, সেটা অতীতেরই হোক বা ভবিষ্যতেরই হোক। তবে এখনই পাবলিশ করবেন না। তার আগে নিচের পয়েন্টগুলো খেয়াল করুন:
৬। পোস্টের “author” এর নাম কোথায় থাকবে?
পত্রিকার লেখাগুলো আপনি পোস্ট করছেন। আপনি তাই লেখার অথর না। আপনার নাম added by “অমুক” হিসেবে লেখার এক কোণে আসবে, স্বয়ংক্রিয়ভাবেই। কিন্তু পত্রিকার মূল লেখার লেখক কে ছিল সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে, যদি থাকে। অনেক খবরের কোন লেখক থাকে না। সেক্ষেত্রে কোন নাম উল্লেখের দরকার নেই। তো, এই অথর এর নাম কোথায় লিখবেন?- এডিটিং বক্স এর ঠিক নিচে দেখুন “Custom Field Template” নামে একটি টুলবক্স আছে। এই বক্সে “author” নামে একটি ঘর আছে। এই ঘরেই লেখুন অথর এর নাম।
৭। পত্রিকার মূল লেখাটির অনলাইন লিংক কোথায় থাকবে?
মনে রাখবেন আগের মত এগুলো মূল পোস্টের ভেতর উল্লেখ করার দরকার নেই। পূর্বের মতোই “Custom Field Template” টুলবক্সে গিয়ে দেখুন “source” নামে একটি ঘর আছে। এই ঘরেই পত্রিকার মূল খবরের অনলাইন লিংকটি পেস্ট করে দিন।
৮। ক্যাটেগরি সিলেক্ট করবেন কিভাবে?
পূর্বের ফোরামভিত্তিক সাইটে আগে ক্যাটেগরি সিলেক্ট করে তারপর লেখা যোগ করতে হতো। কিন্তু এখানে সেই পদ্ধতি নেই। পোস্ট সংযোজনের সময় অর্থাৎ পাবলিশ করার আগেই কেবল ক্যাটেগরি সিলেক্ট করবেন। এডিটিং পৃষ্ঠার ডানের সাইডবারের একেবারে নিচে “Categories” নামে একটি টুলবক্স আছে। এখানে অনেকগুলো ক্যাচেগরি আছে। আপনি যদি সাধারণ ব্যবহারকারী হন তাহলে কখনোই ক্যাটেগরি তালিকার প্রথম দুটি অর্থাৎ “Headline” ও “Featured” অপশন দুটি সিলেক্ট করবেন না। বাকিগুলোর মধ্যে থেকে এক বা একাধিক সিলেক্ট করতে পারেন, প্রতিটি পোস্টের জন্য। যেমন প্রথম আলো পত্রিকার খবর হলে, Item type এ News, Language এ bengali এবং Published by এ প্রথম আলো সিলেক্ট করুন।
৯। “ট্যাগ” কি? এবং এই বক্সে কি দেবেন?
Categories টুলবক্সের ঠিক উপরে “Post Tags” নামে একটি টুলবক্স আছে। ট্যাগ এর মাধ্যমে পোস্টটি কোন বিষয় নিয়ে এবং সেখানে কোন শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা বোঝা যায়। তাই আপনার পোস্টের সাথে মিল রেখে এমন ট্যাগ যোগ করুন। Add new tag ঘরে লিখে Add দিলেই হয়ে যাবে। একই পোস্টের জন্য একাধিক ট্যাগ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এক ট্যাগের পর কমা দিয়ে আরেকটি- এভাবে লিখে যেতে থাকবেন। যেমন গোলাম আজম এর কুকর্ম নিয়ে লেখা থাকলে ট্যাগ হিসেবে “গোলাম আজম, জামায়াতে ইসলামীর আমির” ইত্যাদি ট্যাগ ব্যবহার করতে পারেন। এটা আপনার ইচ্ছা। গুগল সার্চে এই ট্যাগগুলো কাজে দেবে, এটা মাথায় রাখবেন।
১০। প্রিভিউ দেখে পাবলিশ করুন:
প্রথম প্রথম প্রকাশ করার আগে প্রিভিউ দেখে নিতে পারেন। ডানের সাইডবারের উপরের দিকেই “Preview” নামে একটি অপশন আছে। প্রিভিউ দেখে সব ঠিক মনে হলে “Publish” বাটনে ক্লিক করুন, বাস আপনার কাজ হয়ে গেল। একটা শেষ হলে আবার Add New Post এর মাধ্যমে প্রথম থেকে শুরু করুন। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের আর্কাইভ গড়ে উঠুক আপনাদের বিন্দু বিন্দু অবদানের মাধ্যমেই।
১১। পার্মালিংক পরিবর্তন:
ও হ্যা, পাবলিশ করার আগে পার্মালিংক টাও পরিবর্তন করে নেবেন। এটা হল আপনার পোস্টের লিংক। এই লিংকে ডিফল্ট হিসেবে বাংলা থাকে। শিরোনাম যা দেবেন তা-ই লিংকের অংশ হিসেবে চলে আসবে। কিন্তু বাংলার পরিবর্তে ইংরেজি দিলে, একে তো পার্মালিংক টা কনক্রিট হবে, তার ওপর ইংরেজিতে গুগল সার্চের ক্ষেত্রেও এগুলো উঠে আসার সম্ভাবনা বেড়ে যাবে। বাংলা সার্চের জন্য শিরোনামটি রয়েছেই। ইংরেজি সার্চের সুবিধার জন্য পার্মালিংক ইংরেজিতে দেয়াই ভাল। এর জন্য শিরোনামের ঠিক নিচে পার্মালিংক এর শেষে “Edit” বোতামে চাপ দিন। লিখুন ইংরেজি পার্মালিংক, শিরোনামটার সংক্ষিপ্ত ইংরেজি অনুবাদ আর কি, আপনার মত করে। এরপর Ok দিলেই হয়ে গেল। এরপর ১০ নং পয়েন্টের মত করে পাবলিশ করুন।
এবার এডিটিং এর বাইরেও কিছু বিষয়ে ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে:
ক. আপনার যদি সরাসরি পাবলিশ করার সুযোগ না থাকে, তবে?
আপাতত অনেককেই সরাসরি পাবলিশ করার সুযোগটি দেয়া হয় নি। কারণ অনেকে ইনস্ট্রাকশনগুলোর সাথে এখনও ঠিকভাবে পরিচিত হয়ে উঠতে পারেন নি। যাহোক, এক্ষেত্রে “Submit for review” অপশনের মাধ্যমে পোস্টটি জমা করে দিন। মডারেটররা চেক করে সেটা পাবলিশ করবেন। আপনি অভ্যস্ত হয়ে গেলে পরে আপনাকেই সরাসরি পাবলিশ করার সুযোগ করে দেয়া হবে।
খ. ক্যাটেগরি নির্বাচন করবেন কিভাবে?
আপনাকে মোট ৫ টি ক্যাটেগরি নির্বাচন করতে হবে। এগুলো হচ্ছে:
Item type – আপনার পোস্টটি পত্রিকার কোন ধরণের আর্টিকেল, News, Op-Ed ইত্যাদি নাকি Blog, ঠিকভাবে নির্বাচন করুন।
Language – কোন ভাষায় লেখা হয়েছে পোস্টটি সেটা নির্বাচন করুন।
Published by – কোন পত্রিকা, ব্লগ বা মিডিয়া থেকে নিয়েছেন সেটা উল্লেখ করুন।
Published from – যে মিডিয়া থেকে লেখাটি নিয়েছেন সেটা কোন শহর থেকে প্রকাশিত হয়?
Topicwise – পোস্টটির বিষয়বস্তু কি এটাই এখানে নির্বাচন করবেন। মনে রাখবেন, Item type এবং Topicwise কিন্তু এক নয়। একটার মাধ্যমে আর্টিকেলের টেকনিক্যাল ধরণ বোঝানো হচ্ছে আরেকটার মাধ্যমে বিষয়বস্তু বোঝানো হচ্ছে।
পাবলিশ করার আগে তারিখ এবং ক্যাটেগরি অবশ্যই ঠিক করে নেবেন।
গ. মূল পোস্টটি কত তারিখে প্রকাশিত হয়েছিল?
আপনি যদি সরাসরি পাবলিশ করার অনুমতি পান তাহলে প্রতিটি পোস্ট দেয়ার সময় মূল লেখার প্রকাশের তারিখ তারিখ অনুযায়ী আপনার পোস্ট প্রকাশের তারিখ মিলিয়ে নিতে ভুলবেন না যেন। আর যদি পোস্ট পাবলিশ করার তারিখ পরিবর্তন করতে না পারেন তাহলে অবশ্যই মূল পোস্টের মধ্যে কত তারিখে সেটা প্রকাশিত হয়েছিল সেটা উল্লেখ করুন। মডারেটররা সে অনুযায়ী পোস্ট পাবলিশের তারিখ সেট করে নেবেন।
ভিডিও-র স্ট্রিমিং যোগ করবেন কিভাবে?
ভিডিও দুই ভাবে যোগ করা যেতে পারে। প্রথমত, অন্য সাইটের (YouTube বা GoogleVideo) লিংক দিয়ে সরাসরি স্ট্রিমিং; দ্বিতীয়ত, সরাসরি এই সাইটে আপলোড করে। প্রথমটির নিয়মই এখানে বলা হচ্ছে। কারণ কপিরাইট জনিত জটিলতার কারণে দ্বিতীয়টাতে আপাতত যাওয়ার কোন পরিকল্পনা নেই। তাহলে জেনে নিন, কিভাবে ইউটিউব বা গুগল ভিডিও বা অন্য ভিডিও সাইট থেকে ভিডিও যোগ করবেন।
ক। এডিট বক্সে নতুন কোন কোড দিতে হবে না। ইউটিউব এর “Embed” অপশন থেকে যে লিংকটা সেটা কপি করে আপনার পোস্টের যেকোন স্থানে পেস্ট করুন। এতেই দেখবেন ইউটিউবের ভিডিও স্ট্রিমিং এর বক্সসহ ভিডিওটা এসে যাবে। এডিটরের কোন অপশন, যেমন- Link বা Upload কিছুই ব্যবহার করতে হবে না। ঠিক কোন লিংকটা কপি করতে হবে তা নিচের ছবিতে দেখতে পাবেন: (লাল উপবৃত্তের মধ্যকার লিংকটা)

গুগল ভিডিওর Embed অপশনের মধ্যকার লিংকটা কপি করলেও একইভাবে স্ট্রিমিং ভিডিও যুক্ত হয়ে যাবে। নিচের ছবিতে দেখা যাচ্ছে ঠিক কোন লিংকটা কপি করতে হবে। Embed অপশনের পাশের + চিহ্নে ক্লিক করলেই লিংকটা দেখতে পাবেন। সেটা কপি করে পোস্টের যেখানে স্ট্রিমিং সংযুক্ত করতে চান সেখানে পেস্ট করুন, বাস, আর কিচ্ছু লাগবে না।

ভিডিও এবং মুভি যোগ করার ক্ষেত্রে নিচের নিয়মগুলোও মেনে চলুন:
- ভিডিওটির টাইটেলই হবে পোস্টের শিরোনাম। অন্য কোন শিরোনাম দেবেন না। ইউটিউবে একটি প্রামাণ্যচিত্র বা ফুটেজ কয়েক পর্বে থাকলে সবগুলো পর্ব এক শিরোনামের অধীনে এক পোস্টে সংযোজন করুন।
- পূর্বের নিয়ম মতোই অবশ্যই কোথা থেকে ভিডিওটি পেয়েছেন সেই লিংক উল্লেখ করুন। পাওয়া গেলে মুভি বা ভিডিওটি যে স্টুডিও বা টিভি চ্যানেল থেকে বেরিয়েছে তার নাম, পরিচালক ও কলাকুশলীদের নাম উল্লেখ করুন।
- ক্যাটেগরি হিসেবে Item Type থেকে Videos and Movies নির্বাচন করুন। এছাড়া অন্যান্য ক্যাটেগরি সিলেকশনের নিয়ম আগের মতোই থাকবে।

